ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা থেকে নিখোঁজের একদিন পর নবম শ্রেণির এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুকুর থেকে পুলিশ। আজ শুক্রবার (১৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে  স্থানীয় আক্তার খানের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত নাজিম আহমেদ শান্ত(১৪) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দামস গ্রামের কামাল উদ্দীনের ছেলে।নিহতের মা-বাবা শ্রীপুর পৌর বৈরাগীরচালা এলাকার স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে সে তার পরিবারের সাথে জৈনেক উসমানের বাড়িতে ভাড়া থাকতো এবং নিহত শান্ত স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো। সে তার পিতামাতার একমাত্র ছেলে ছিলো।পরিবারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, গতকাল শান্ত বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় আসেনি। তারপর থেকে তাকে অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।পরে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑